ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, নওগাঁ :  নওগাঁয় নিখোঁজের দুই দিন পর সুশীল চন্দ্র মণ্ডল (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নওগাঁ সদর থানা পুলিশ।

শনিবার (৩ জুলাই) ভোর ৬টায় নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের কাদিমপুর গ্রামের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুশীল চন্দ্র মণ্ডল নওগাঁ সদর থানার কোচগাড়ী (শশীর মোড়) গ্রামের মৃত নন্দন চন্দ্র মণ্ডলের ছেলে। সুশীল চন্দ্র গত বৃহস্পতিবার সকালে গরুর ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সুশীল চন্দ্রের ভাগ্নি জামাই আজ সকালে বিলের মধ্যে লাশটি দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে বিষয়টি জানা জানি হয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে প্রাথমিক ভাবে ছুরত হাল তৈরি করে মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁয় নিখোঁজের দুই দিন পর বিল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

আপডেট সময় ১২:০৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১