ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফকে নির্যাতনের তথ্য প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদির সাবেক যুবরাজ মুহাম্মাদ বিন নায়েফ দেশটির কারাগারে অমানবিক নির্যাতনের কারণে হেঁটে চলার শক্তি হারিয়েছেন বলে তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি। তারা আরও জানায়, নির্যাতনের পর তাকে ব্যথানাশক ওষুধ ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক নায়েফের পরিবারের সঙ্গে সম্পর্কিত দুই বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এনবিসি জানায়, মুহাম্মাদ বিন নয়েফকে আটকে রেখে এতটাই নির্যাতন করা হয়েছে যে তিনি এখন কোনো কিছুর সাহায্য ছাড়া হাঁটতে পারেন না।
নায়েফকে রাজধানী রিয়াদের আল-ইয়ামামা প্রাসাদের কাছে একটি সরকারি কমপ্লেক্সের তৈরি কারাগারে আটক রাখা হয়েছে এবং নির্যাতনের কারণে এ পর্যন্ত তার ৫৩ পাউন্ড (২৩ কেজি) ওজন কমেছে। এ ছাড়া তাকে চিকিৎসা ও আইনি সুবিধা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে তারা।ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, মুহাম্মদ বিন নায়েফ ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত সৌদি আরবের যুবরাজ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর রাজা সালমান বিন আব্দুল আজিজ এক ফরমানে তাকে ক্ষমতাচ্যুত করে যুবরাজ সালমানকে ওই আসনে বসান।

২০২০ সালের ৫ মার্চ মুহাম্মাদ বিন নায়েফকে তার চাচা আহমাদ বিন আবদুল আজিজের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি বন্দি অবস্থায় আছেন। এবার তাকে নির্যাতনের তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পেল।

ট্যাগস

আপডেট সময় ১১:৫৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১