ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও আহত আটজন

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের আরও ৮ জন আহত হয়েছেন।

নিহত দুইজন হলেন- দাসপুকুর এলাকার সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেনের ভাতিজা। আর নিহত শফিকুল রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক। তিনি বিএনপি থেকে পদত্যাগ করেছিলেন।

সংঘর্ষের পর শফিক ও জয়নালকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা এই হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে।

জানা গেছে, নিহত শফিকুল ইসলাম ও তার বড় ভাই আবদুস সালাম একটি পক্ষ এবং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তার ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন আরেকপক্ষ। একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, একটি জমি নিয়ে বিরোধের জের ধরে এই সংঘর্ষ। হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। আহত অবস্থায় আরও সাত-আটজন চিকিৎসাধীন। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় মামলা হবে বলেও জানান ওসি।

আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিনের ছেলে সেলিম মুর্শেদ ওরফে শাফিন ও তার চাচাতো ভাই রানা হোসেন পিস্তল দেখছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়। এরপর গত রবিবার রাতে রানা ও শাফিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও আহত আটজন

আপডেট সময় ০৪:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১