ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

রাজশাহীতে গলায় খাবার আটকে তরুনীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে গলায় খাবার আটকে এক পুলিশ কর্মকর্তার ১৫ বছর বয়সি মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে নাস্তা খাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় বেলা পৌনে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। কিন্তু জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই কিশোরীর নাম মনিরা খাতুন মনি। সে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফার মেয়ে। এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশে শোকের ছায়া নেমে এসেছে।

রাজশাহীর পবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, শনিবার সকালে নাস্তা করার সময় গলায় খাবার আটকে যায় মনিরার। এরপর দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি গোলাম মোস্তফার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। মনিরার মরদেহ দাফনের জন্য দুপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

মনিরার এমন মৃত্যুতে পবা থানা পুলিশ শোকাহত। এ ঘটনা জানাজানি হওয়ার পর রাজশাহী মহানগর পুলিশেও শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

রাজশাহীতে গলায় খাবার আটকে তরুনীর মৃত্যু

আপডেট সময় ০৭:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১