ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

গাজীপুরে নিখোঁজের দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দু’দিন পর গাজীপুরের কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে কাপাসিয়া ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ বাজার এলাকার বিনয় কুমার বাসাফোরের ছেলে বিশ্বজিৎ কুমার বাসাফোর (১৭)।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ জানান, গত বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে ১০/১২ জন বন্ধুর সঙ্গে বিশ্বজিৎ কুমার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নামে।

এ সময় সে নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার-সার্ভিসের কর্মীরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এক পর্যায়ে শনিবার সকালে কাপাসিয়া ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদীতে তার মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকালে মরদেহ উদ্ধার করে। গত বছর বিশ্বজিৎ কুমার শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

গাজীপুরে নিখোঁজের দু’দিন পর কিশোরের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৩৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১