ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ময়মনসিংহে মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন। তিনি বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল।

ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।’

আল মামুন বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘গুরুতর আহত পিকআপের চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহত ও নিহত দুজনের নাম-ঠিকানা জানা যায়নি।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ময়মনসিংহে মধ্যরাতে সড়কে প্রাণ গেল দুইজনের

আপডেট সময় ১১:৪৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১