ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধা

স্টাফ রিপোর্টার :  রাজধানীর ফকিরাপুলে একটি বাসা থেকে সবুজ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুন) সকালে মতিঝিল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

মৃত সবুজের খালাতো ভাই মুরাদ জানান, লক্ষ্মীপুর রায়গঞ্জ উপজেলার মনুহার মিয়ার ছেলে সবুজ। থাকতেন ফকিরাপুল এক নম্বর গলির ২১৭ নম্বর ভুইয়া টাওয়ারে। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। গত ৩ মাস আগেই তিনি বিয়ে করেছেন। তার স্ত্রী গ্রামের বাড়িতে থাকেন।

মতিঝিল থানার উপ-পরিদশর্ক (এসআই) আতাউর রহমান ভুঁইয়া জানান, খবর পেয়ে শুক্রবার সকালে ওই বাসার ১০ তলার ছাদে পানির পাইপের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস

রাজধানীতে বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধা

আপডেট সময় ১২:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১