ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নমুনা পরীক্ষায় আজও শনাক্তের হার ১৯-এর ওপরে

ডেক্স রিপোর্ট :করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার হাজার ৮৪৬ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

মঙ্গলবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৭৬ জন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭০২ জনে।

২৪ ঘণ্টায় মৃত ৭৬ জনের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ জন, বেসরকারি হাসপাতালে ১০ জন ও বাসায় চারজন মারা যান।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৮৪৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৬১ হাজার ১৫০ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ৯০৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৮৮ হাজার ৩৮৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৭৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব আটজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ২৩ জন ও ষাটোর্ধ্ব ৩৭ জন রয়েছেন।

বিভাগওয়ারী দেখা গেছে, ৭৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১৪ জন, খুলনায় ২৭ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন, রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নমুনা পরীক্ষায় আজও শনাক্তের হার ১৯-এর ওপরে

আপডেট সময় ০৬:৩৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১