ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পর্ষে দুই শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের বাপ্পী চত্বরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ জুন) রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলেন- রাজু হোসেন (২২) ও ফরহাদ (১৮)।

জানা গেছে, বাপ্পী চত্বরে কাউসার মিয়ার নির্মাণাধীন ভবনে রড উঠানোর সময়ে রাস্তার পাশে থাকা হাই ভোল্টেজের তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় রাজু ও ফরহাদ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আসাদুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ট্যাগস

বিদ্যুৎস্পর্ষে দুই শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৯:০৯:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১