ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বদলগাছীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নওগাঁ:   নওগাঁর বদলগাছীতে ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গেট সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।

আটকরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মানোরা গ্রামের আলম মিয়া (৩৮), বাগড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে কামাল হোসেন (৩০) এবং লালমাই থানার উৎসবপদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান বলেন, গোপন সংবাদে র‌্যাবের একটি আভিযানিক দল রাত সড়ে ১০টার দিকে বদলগাছী উপজেলার গেটের পাশে অবস্থান নেয়।

এ সময় একটি মাইক্রোবাস নওগাঁ থেকে বদলগাছীর দিকে আসার পথে থামিয়ে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসে বিশেষ কায়দায় রাখা ৩৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আলম মিয়া, কামাল হোসেন ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিলেন। ঘটনায় বদলগাছী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বদলগাছীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৫:৪৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১