ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চোর সন্দেহে যুবকের পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

বগুড়া প্রতিনিধিঃ   বগুড়ার কাহালু উপজেলার একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরির অভিযোগে আতাউর রহমান ওরফে শিরু (২৪) নামের এক যুবককে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের একপর্যায়ে যুবকের পায়ে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার উপজেলার অঘোর মালঞ্চা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার অঘোর মালঞ্চা গ্রামের জনি মিয়ার স্ত্রী আছিয়া বেগমের রান্নাঘর থেকে একটি এলপি গ্যাসের সিলিন্ডার চুরি হয়। গ্যাস সিলিন্ডার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গতকাল ভোরে আতাউরকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে যান জনি, তাঁর স্ত্রী আছিয়া, স্বজন আমিনুলসহ পরিবারের পাঁচজন। আছিয়াদের বাড়ির সামনে নিয়ে আতাউরের পা বেঁধে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে আঙুলে সুচ ফোটানো হয় এবং পায়ে হাতুড়ি দিয়ে লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। একপর্যায়ে আতাউর অচেতন হয়ে পড়েন। এই নির্যাতনের দৃশ্য মুঠোফোনে ভিডিও করেন প্রতিবেশীরা। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে আতাউরকে উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ ঘটনায় গতকাল রাতে আতাউরের বাবা মজনু ফকির বাদী হয়ে কাহালু থানায় তিন নারীসহ পাঁচজনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে মারধরের অভিযোগে মামলা করেন। আজ দুপুরে মামলার অন্যতম আসামি আছিয়া বেগমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমবার হোসেন প্রথম আলোকে বলেন, মামলার পরপরই নির্যাতনের ঘটনার নেতৃত্বে থাকা আমিনুল ইসলাম, জনিসহ অন্যরা আত্মগোপন করেন। তবে আজ দুপুর ১২টার দিকে মামলার ২ নম্বর আসামি জনির স্ত্রী আছিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চোর সন্দেহে যুবকের পায়ে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ০৪:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১