ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ভূমি ও আশ্রয়হীন পরিবার ঘর পাচ্ছেন আরও ৫০২ টি

স্টাফ রিপোর্টার, নওগাঁ :  নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ৫০২টি ভূমি ও গৃহহীন পরিবার। শুক্রবার (১৮ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসক হারুন-অর-রশীদ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক আরও বলেন, বৈরি আবহাওয়া কারণে ৫০-৬০ টি ঘরে রঙের কাজ করতে বিলম্ব হচ্ছে। আগামী ২০ জুনের মধ্যে সে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইব্রাহিম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জা ইমাম উদ্দিন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও ফারাহ ফাতেহা তাকমিলা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জেলার ১১ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ৫০২টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে নওগাঁ সদরে ১০টি, বদলগাছীতে ৯টি, মহাদেবপুরে ৭৬টি, আত্রাইয়ে ১০টি, রানীনগরে ৩৩টি, মান্দায় ২১টি, পত্নীতলায় ১১৭টি, ধামইরহাটে ২০টি, পোরশায় ৭১টি, নিয়ামতপুরে ৭৫টি ও সাপাহারে ৬০টি। আধাপাকা প্রত্যেকটি গৃহ নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে এক লাখ ৯১ হাজার টাকা। ঘরে দুটি শয়নকক্ষ, একটি টয়লেট, রান্নাঘর, ও একটি বারান্দা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে জেলায় এক হাজার ৫৬টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ভূমি ও আশ্রয়হীন পরিবার ঘর পাচ্ছেন আরও ৫০২ টি

আপডেট সময় ০৪:২৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১