ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকায় পাওনা টাকার জেদ ধরে ভাগ্নে রাজু আহম্মেদের (২৬) হাতে মামা মোস্তাক হোসেন (৩৪) খুন হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোস্তাকের অপর ভাগ্নে জিম হোসেন (১৮)।

বুধবার সকালের দিকে এই ঘটনা ঘটে। নিহত মোস্তাক হোসেন জয়পুরহাট পৌর শহরের হারাইল এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে। আহত ভাগ্নে জিম হোসেন একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। ঘাতক ভাগ্নে রাজু আহম্মেদ একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে ভাগ্নে রাজু আহম্মেদ মামা মোস্তাককে ২০ হাজার টাকা ধার দেন। টাকা দিতে না পারায় মামার বাড়ি লিখে চায় রাজু। বুধবার সকালে ওই বিষয়কে কেন্দ্র করে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে রাজু ঘর থেকে ধারালো ছুরি এনে তার মামা মোস্তাকের শরীরের বিভিন্ন অংশে আঘাত করতে থাকেন।

এ সময় রাজুর খালাতো ভাই ও মোস্তাকের অপর ভাগ্নে জিম মামাকে বাঁচাতে গেলে রাজু তাকেও আঘাত করেন। তখন তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে পুলিশে খবর দেন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাক মারা যায়।

এদিকে আহত জিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

আপডেট সময় ০৪:২৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১