ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে দলবেঁধে ডাকাতি. গ্রেপ্তার ছয় ডাকাত

মানিকগঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজ এলাকায় এ মাসের শুরুতেই পরপর দুইবার দলবেঁধে ডাকাতি করে এক ডাকাত দল। পরে অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান শমসের আলী কারুনসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (১৩ জুন) দুপুরে গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিষয়ে প্রেস বিফ্রিংকালে এসব বিষয় নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

পুলিশ সুপার বলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চেচুরিয়া এলাকার মৃত মোহম্মদ আলীর ছেলে শমসের আলী কারুন মিয়ার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ মোট ১০টি মামলা চলমান রয়েছে। কারাগারে থাকাকালে তার বন্ধুত্ব হয় কারাগারে আগত বিভিন্ন ডাকাতদের সঙ্গে। পরবর্তীতে জামিনে বের হয়ে শমসের আলী দেখা-সাক্ষাত করেন জামিনে থাকা অপর ডাকাতদের সঙ্গে।

এরপর তাদেরকে নিয়ে দলবেঁধে ডাকাতি করে বেড়ায় দেশের বিভিন্ন এলাকায়। সম্প্রতি কারুনের নেতৃত্বে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজ এলাকায় ২ জুন ও ৮ জুন দুটি ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতিতে বাধা দেওয়ায় রাজ্জাক নামের স্থানীয় এক ভ্যানচালককে কুপিয়ে গুরুতর ভাবে আহত করে তারা। সাভারের একটি বেসরকারি হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে রাজ্জাক।

এসব ঘটনার প্রেক্ষিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান কারুনসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।

ডাকাত সর্দার কারুনের দলে থাকা গ্রেপ্তার হওয়া অপর ডাকাতরা হলেন, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিলকপাড়া এলাকার শফি মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৬), গাইবান্ধা সদর উপজেলার কাশাদহ গ্রামের উজ্বল মিয়া (২৪), একই জেলার পলাশবাড়ি উপজলোর দুর্গাপুর গ্রামের জব্বার মিয়ার চেলে গোলজার ওরফে সাগর (৩৫), বগুড়া জেলার গাবতলী থানার সন্ধ্যাবাড়ি এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহিন (৩০) এবং টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার শাহ আলমের ছেলে টুটুল মিয়া (৩০)।

এর মধ্যে সুরুজের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ৪টি মামলা চলমান, উজ্বলের বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ ৪টি মামলা এবং শাহিনের বিরুদ্ধে ২টি মামলা চলমান রয়েছে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা একাত্তরকে বলেন, জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রিজ এলাকায় ২জুন এবং ৮জুন রাতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি করে এই ডাকাতদল। পরে অভিযান চালিয়ে প্রথমে কারুন এবং পরে পৃথক অভিযানে বাকী আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম জানান, গ্রেপ্তার হওয়া ডাকাত দলের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন, এক রাউন্ড গুলিসহ একটি পিস্তল, সোনা, রুপার জুয়েলারি, নগদ টাকা, ফ্রিজসহ বিভিন্ন রকমের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

মানিকগঞ্জে দলবেঁধে ডাকাতি. গ্রেপ্তার ছয় ডাকাত

আপডেট সময় ০৪:২২:০৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১