ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় নি‌খোঁ‌জের ৪ দিন পর পাট ক্ষে‌তে মিলল মর‌দেহ

স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁর বদলগাছীতে নিখোঁজ হওয়ার ৪ দিন পর পাটক্ষেত থেকে মধ্য বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আঃ জব্বার (৫১)। তিনি উপজেলার বালুভরা ইউনিয়নের ঢেঁকরা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

জানা যায়, আঃ জব্বার (৫১) গত ৭ জুন সকাল ৯টায় মাঠে যাওয়ার কথা বলে বাড়ী থেকে বের হয়। কিন্তু বেরিয়ে যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি।

অনেক খোঁজাখুজি করার পর সন্ধান না পেয়ে গত ৯ জুন (বুধবার) জব্বারের স্ত্রী মাসুদা বেগম বদলগাছী থানায় একটি সাধারন ডায়েরি করেন। আজ বৃহস্পতিবার (১০ জুন) সকালে একটি পাটক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসি।

এলাকাবাসি ও নিহত জব্বারের স্ত্রী মাসুদা বেগম বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বদলগাছী থানার ওসি অতিকুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক ছুরতহাল রিপোর্ট তৈরী করে নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এদিকে মহাদেবপুর-বদলগাছী থানা সার্কেল এসপি টিএম মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় নি‌খোঁ‌জের ৪ দিন পর পাট ক্ষে‌তে মিলল মর‌দেহ

আপডেট সময় ০৫:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১