ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ভোলা প্রতিনিধি: ভোলায় নিজের বাগানের সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় চরফ্যাশনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর একই গ্রামের মুন্সি বাড়ির আব্দুল রহিম মুন্সির ছেলে। স্থানীয়রা জানান, সকালের দিকে আলমগীর হোসেন বাড়ির পাশের তার নিজের বাগানের সুপারি গাছ কাটছিলেন।

এসময় বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস

ভোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় ০৪:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১