ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মান্দায় শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টায় আটক ১

স্টাফ রিপোর্টার, নওগাঁ:  নওগাঁর মান্দায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূর ৪ বছর বয়সী মেয়ে ফারহানা আক্তারকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর জখম ফারহানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের দক্ষিণ পারইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ফারহানা ওই গ্রামের ফরিদ উদ্দিনের মেয়ে।

ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে (৩২) আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। আটক জাহাঙ্গীর দক্ষিণ পারইল গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত জাহাঙ্গীর আলম শিশু ফারহানার মাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবসহ ধর্ষণের চেষ্টা চালিয়ে আসছিল।

বিষয়টি এলাকায় জানাজানি হলে শনিবার বিকেলে উভয় পরিবারের মাঝে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ সময় জাহাঙ্গীর আলম তাদের দেখে নেওয়ারও হুমকি দেন।

শিশুটির বাবা ফরিদ উদ্দিন জানান, রোববার বেলা ১১টার দিকে স্ত্রী ফরিদা বিবি মেয়ে ফারহানাকে নিয়ে বাড়ির পাশে পুকুরপাড়ে ছাগল চরাতে যান।

এ সময় জাহাঙ্গীর আলম ধারালো ছুরি নিয়ে সেখানে উপস্থিত হয়ে স্ত্রী ফরিদা বিবিকে হত্যার চেষ্টা করেন। বিষয়টি আঁচ করতে পেরে তিনি পালিয়ে যাবার চেষ্টা করলে মেয়ে ফারহানাকে ছুরি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে জাহাঙ্গীর।

তিনি আরও জানান, এ সময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে এলে অভিযুক্ত জাহাঙ্গীর আলম পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন ওই বাড়িটি ঘিরে রেখে পুলিশে সংবাদ দেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জাহাঙ্গীর আলমকে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মান্দায় শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টায় আটক ১

আপডেট সময় ০৯:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১