ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সড়ক দুর্ঘটনায় বিএডিসির প্রকৌশলী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়ক দুর্ঘটনায় পাবনা জেলা কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল।

বৃহস্পতিবার (২৭ মে) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ফিরোজ আলী জানান, বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পাবনা থেকে ঢাকাগামী একটি সাদা রংয়ের ডাবল কেবিন পিকআপ (পাবনা-ঠ-১১-০০৩৪) চলন্ত অবস্থায় চাকা ফেটে যায়।

এতে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে পিকআপটি মহসড়কের ধারে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় গুরুত্বর আহত হয় গাড়িতে থাকা পাবনা বিএডিস’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক সাজ্জাদ হোসেন ভূঁইয়া, পাবনা সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হাসান ও গাড়িচালক সাইদুল ইসলাম।

দুর্ঘটনার পর এলাকাবাসী হতাহতদের সাহায্যে এগিয়ে আসে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা হতাহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পাবনা বিএডিসি’র নির্বাহী প্রকৌশলী সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য এনায়েতপুর খাঁজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাদের দুজনকে ওই হাসপাতালে নেওয়া হয়।

বিএডিসি’র সহকারি প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঢাকার মতিঝিলে কৃষি ভবনে একটি মিটিংয়ে যোগদানের উদ্দেশে তারা পাবনা থেকে ঢাকা যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা পাবনা থেকে শাহজাদপুর এসেছি।

দুর্ঘটনায় নিহত পাবনা বিএডিসি’র নির্বাহী পরিচালকের মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে হাটিকুমরুল থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সড়ক দুর্ঘটনায় বিএডিসির প্রকৌশলী নিহত

আপডেট সময় ০২:১৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১