ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশে করোনায় মৃত্যু কমলেও দ্বিগুণ শনাক্ত

ডেক্স রিপোর্ট  :বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২১১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২৭২ জন। দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯ জনে।

করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (১৮ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ১১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৮৫৫ জনের।

এর আগে সোমবার (১৭ মে) দেশে করোনায় ৩২ জন মারা যান, আর নতুন করে শনাক্ত হয় ৬৯৮ জন।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪ হাজার ২৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪২ লাখ ৬৫ হাজার ৬৮৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ২৮২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৪৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৩৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৭০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭৫১ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৫৬ লাখ ৬১ হাজার ১০৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ৮৬২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ লাখ ৮১ হাজার ১৩৭ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৭ হাজার ৮১২ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫১ লাখ ২৭ হাজার ৫৪৮ জন। এর মধ্যে মারা গেছেন ৪৪ হাজার ৯৮৩ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। সোমবার (১৭ মে) পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৮১ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮০ হাজার ৮৫৭ জনে। এছাড়া সুস্থ হয়েছেন ৭ লাখ ২৩ হাজার ৯৪ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশে করোনায় মৃত্যু কমলেও দ্বিগুণ শনাক্ত

আপডেট সময় ০৪:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১