ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

যে গ্রুপের রক্তে করোনার ঝুঁকি বেশি

মহামারি করোনা ভাইরাসে দিশেহারা বিশ্ববাসী। করোনা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে জনস্বাস্থ্যবিদরা। ঠিক এমনই এক গবেষণায় জানা গেছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, দেশটির গবেষণা প্রতিষ্ঠান ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) তাদের এক গবেষণাপত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই গবেষণায় বলা হয়, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত আছে তাদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা সব থেকে কম। গবেষণায় আরও দাবি করা হয়, তারা যদি আক্রান্ত হন, তা হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন।

ইন্ডিয়া টুডে জানায়, ভারত জুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সেই নমুনা নিয়ে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। এর পরই এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশির ভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও দাবি করা হয়, যারা নিরামিষ খান তাদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কারণ নিরামিষ খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে।

সিএসআইআর আরও বলছে, কোভিডমুক্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

যে গ্রুপের রক্তে করোনার ঝুঁকি বেশি

আপডেট সময় ১২:৫৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১