ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

‘খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ( ফাইল ছবি)

স্টাফ রিপোর্ট :বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থের অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার প্রয়োজন কিনা।

আর তার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর। তবে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা আলোচনা এখনো হয়নি।বুধবার (৫ মে) সকালে সময় সংবাদকে তিনি এ কথা জানান।

এর আগে, করোনায় আক্রান্ত খালেদা জিয়ার হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত সোমবার (৩ মে) বিকেলে তাকে স্থানান্তর করা হয় হাসপাতালের সিসিইউতে। এরপর থেকেই তাকে উন্নত চিকিৎসা দিতে দেশের বাইরে নেওয়ার বিষয় নিয়ে নানা মহলে শুরু হয় গুঞ্জন।

ওইদিন রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত করেন। ফোনালাপের পরপরই শুরু হয় গুঞ্জন। বিএনপি মহাসচিব অথবা খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার আবেদন করা হয়েছে। অপেক্ষা সরকারের অনুমতির।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সময় সংবাদকে জানান, করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবার কোনো আবেদন করেনি।

গত ২৭ এপ্রিল রাতে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন বিএনপি প্রধানের চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। চিকিৎসকরা জানান, গত ৭ দিনে করানো বেগম জিয়ার শারীরিক পরীক্ষার সব রিপোর্ট বোর্ডের হাতে এসেছে।

এদিকে বিএনপি নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক আগে থেকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বলা হচ্ছে।  এখন নতুন প্রেক্ষাপট আর সারা পৃথিবীজুড়ে করোনা মহামারির এই বাস্তবতায় বিষয়টি আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

‘খালেদা জিয়ার বিদেশযাত্রা নির্ভর করছে সরকারের ওপর’

আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১