ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতের জন্য পাকিস্তান অধিনায়কের প্রার্থনা

ডেক্স রিপোর্ট:করোনার ভয়াবহ ছোবলে ক্ষতবিক্ষত ভারত। সংক্রমণের হারে এখন বিশ্বে তালিকার শীর্ষে রয়েছে দেশটি। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

অক্সিজেন, আইসিইউ, হাসপাতাল শয্যার সংকটে হাহাকার ভারতজুড়ে। নানাবিধ সংকটে জর্জরিত ভারতের জনগোষ্ঠী।

এমন অবস্থায় ভেদাভেদ ভুলে সবাই পাশে দাঁড়াচ্ছেন ভারতের। বিভেদ, শত্রুতা ভুলে মানবতার সেবায় এগিয়ে আসছেন অনেকেই। এবার ভারতবাসীদের আরোগ্য কামনায় প্রার্থনা করলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

ভারতের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে নিজের অফিসিয়াল টুইটে ভারতের জন্য প্রার্থনা করেন তিনি। বাবর লেখেন, ‘সংকট মোকাবিলায় ভারতের জনগণের জন্য প্রার্থনা করছি।

এখন সময় সহমর্মিতার, ঐক্যের। সবাইকে আহ্বান করবো স্বাস্থ্যবিধি মেনে চলার যা আমাদের সুস্থ রাখবে। আমরা সবাই মিলে এটি করতে পারব।’

এর আগে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবাইকে। এছাড়া আইপিএলে খেলা অজি ক্রিকেটার প্যাট কামিন্স কোভিড যুদ্ধে ভারতকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত সরকারের তহবিলে ৫০ হাজার ডলার অনুদান দেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতের জন্য পাকিস্তান অধিনায়কের প্রার্থনা

আপডেট সময় ০২:১১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১