ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

করোনামুক্ত আবুল হায়াত

ডেক্স রিপোর্ট : করোনা  মুক্ত হয়েছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এখন হোম কোয়ারেন্টাইনে আছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হলেও চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এ অভিনেতা।

বিষয়টি নিশ্চিত করে সোমবার (২০ এপ্রিল) তার মেয়ে নাতাশা হায়াত বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন সুস্থ আছেন। সবাই তার জন্য দোয়া করবেন।’

গত ১ এপ্রিল আবুল হায়াতকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় বাবার জন্য জরুরি প্লাজমা চেয়ে ফেসবুকে আকুতি জানিয়েছিলেন নাতাশা হায়াত। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল বাসায় ফিরেছেন এ অভিনেতা।

বহুবছর ধরে টিভি নাটক, সিনেমা আর বিজ্ঞাপনে সফলতার সঙ্গে অভিনয় করে আসছেন আবুল হায়াত। জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের প্রচুর নাটকে দেখা গেছে তাকে। আবুল হায়াত অভিনীত প্রথম নাটক ‘ইডিপাস’। ১৯৬৯ সালে ওই নাটকে অভিনয় করেছেন তিনি।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

করোনামুক্ত আবুল হায়াত

আপডেট সময় ১২:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১