ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

স্বামী পছন্দ না হওয়ায় নব-বধুর আত্মহত্যা!

রাণীনগর, নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর রাণীনগরে স্বামী পছন্দ না হওয়ায় বিয়ের মাত্র ২০ দিনের মাথায় তপতি রাণী (১৮) নামে এক নব-বধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কাশিমপুর হালদার পাড়া গ্রামে। তপতি ওই গ্রামের দেবনাথ হালদারের মেয়ে।

তপতির মা তুলশি রাণী বলেন,গত মার্চ মাসের ২০ তারিখে আনুষ্ঠানিকভাবে নাটোর লালপুর উপজেলার তারাপুর মন্ডলপাড়া গ্রামের যুগল চন্দ্রের ছেলে মিঠন চন্দ্র (২৩) এর সাথে বিয়ে হয়। বিয়ের মাত্র কয়েক দিন পর থেকে স্বামী পছন্দ না হওয়ায় সংসার করবেনা জিদ ধরে নানা রকম তালবাহনা করতে থাকে।

একপর্যায়ে শুক্রবার তপতির বড় ভগ্নিপতি শিবেন চন্দ্রকে জামায়-মেয়েকে নিতে পাঠায়। শুক্রবার সন্ধ্যায় জামাই মিঠনসহ মেয়ে তপতি বাড়ীতে পৌছে। এরপর রাতে তপতি কেন সংসার করবেনা এসব জানার পর পরিবার থেকে সংসার করতে অনুরোধ জানানো হয়। রাতে মা-মেয়ে একরুমে এবং দুই জামাই একরুমে ঘুমিয়ে পরে।

শনিবার খুব সকালে মা তুলশি রাণী ঘুম থেকে টয়লেট যারার জন্য চলে যায়। এরপর ফিরে এসে দেখতে পান মেয়ে তপতি গলায় ওড়না লাগিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আহত্মহত্যার চেষ্টা করছে।

এ সময় মা তুলশির চিৎকারে লোকজন ছুটে এসে তপতিকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

রাণীনগর থানার ওসি মো: শাহিন আকন্দ বলেন, এ ঘটনায় তপতির বাবা দেবনাথ বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। দুপুর নাগাদ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

স্বামী পছন্দ না হওয়ায় নব-বধুর আত্মহত্যা!

আপডেট সময় ০৭:০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১