ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নেশা করতে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ  নওগাঁর ধামইরহাটে নেশা করতে নিষেধ করায় ক্ষোভের জেরে প্রতিবেশী ভাতিজার হাঁসুয়ার কোপে মোস্তফা রহমান (৩০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার ইসবপুর ইউনিয়নের পূর্ব তাহেরপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেন জানান, ওই এলাকার এনামুল হোসেনের ছেলে মো. রাজু হোসেনের (২০) জন্য বিয়ের পাত্রী দেখছিল প্রতিবেশী মোস্তফা রহমান (৩০)।

কিন্তু এলাকায় রাজু হোসেন মাদকসেবী হিসেবে পরিচিত হওয়ায় কোনো সম্বন্ধ টিকছিল না বলে মোস্তফা রহমান রাজুর পিতাকে এ বিষয়টি জানান।

এরই জের ধরে রামপুরা বাজার থেকে নিজ বাড়িতে মোস্তফা রহমান ফেরার পথে রাজুর বাড়ির সামনে পৌঁছালে ধারালো হাঁসুয়া দিয়ে তার মাথায় কোপ দেয় রাজু।

এতে মোস্তফা গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এদিকে এ ঘটনায় রাজু পালিয়ে গেলে এলাকাবাসী ও স্থানীয়দের সহযোগিতায় জয়পুরহাট জেলার পলাশতলী বাজারে তাকে আটক করে রাখা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন জানান, আসামি রাজুকে উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নেশা করতে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:১৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১