ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

ডেক্স রিপোটার :মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে একদিনে মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে। গত ২৪ ঘণ্টায় (একদিনে) সর্বোচ্চ ৪ হাজার ২১১ জনের মৃত্যু হয়েছে। যা কিনা দেশটিতে করোনার বিস্তার ঘটার পর সর্বোচ্চ মৃত্যু। নতুন শনাক্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৯ জন। এর আগে ৩১ মার্চ একদিনে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছিল।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে বুধবার (৭ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে তথ্য অনুযায়ী, ব্রাজিলে করোনার সংক্রমণ ভয়াবহ রূপ নিচ্ছে। আর বিশালসংখ্যক রোগী সামলাতে গিয়ে হাসপাতাল ব্যবস্থাপনাও ভেঙে পড়ার দশা দেশটিতে।

এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই এ দেশটির অবস্থান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩০ লাখ ১৬ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু হয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯১৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

আপডেট সময় ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১