ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের এক মাস পর মাদ্রাসা ছাত্রের মুণ্ডু বিহীন মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধিঃ নিহত হাবিবুর রহমান সদর উপজেলার তিতপল্ল্যা হবদেশ গ্রামের মো. জাহান আলীর ছেলে এবং হবদেশ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছেন, হাবিবুর রহমান গত ২২ ফ্রেরুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়।

পরিবারের লোকজন খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে ২৩ ফ্রেরুয়ারি  জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার (২২ মার্চ) বিকেলে এলাকার লোকজন তার বাড়ির পাশের এলাকার একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ মুণ্ডু বিহীন হওয়ায় তার পড়নের কাপড় দেখে হাবিবুরের পরিবার শনাক্ত করে।

পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জামালপুর সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান।

ট্যাগস

আপডেট সময় ০১:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১