স্টাফ রিপোর্টার গাইবান্ধা : খেলার সময় গর্তে পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে । শুক্রবার (১৯ মার্চ) বিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ ঘটনা ঘটে
সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামের মাসুদ মিয়ার ছেলে হযরত আলী (৭) ও আবির (৫ ) এবং শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুর থেকে তারা নিখোঁজ ছিল। বিকেলে বাড়ির পাশের গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত (ওসি) বুলবুল ইসলাম বলেন, ওই শিশুদের বাড়ির সামনের রাস্তা সংস্কারের কাজ চলছিল। রাস্তার সংস্কার কাজে মাটি তোলার পর গর্ত সৃষ্টি হয়। বিকেলে ওই তিন শিশু রাস্তার পাশে খেলার সময় সেই গর্তে পড়ে যায়। সেখানে মাটি চাপা পড়ে তারা। পরে বিভিন্ন খানে খোঁজাখুঁজির পর ওই গর্ত থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিউজ ভিশন টুডে ডেস্ক : 











