ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নওগাঁর রানী নগরে ৩৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ   নওগাঁর রানীনগর উপজেলার করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি এলাকায় ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি  উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে রাতে গ্রামবাসী মূর্তিটি রানীনগর থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রকল্পের অধীনে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি গ্রামের একটি সরকারি পুকুরে খননকাজ চালাচ্ছে।

মঙ্গলবার  বিকেল ৫টার দিকে খননকাজ শেষে শ্রমিকেরা খননযন্ত্র নিয়ে চলে যান। সন্ধ্যার দিকে গ্রামের কয়েকজন বাসিন্দা খনন করা পুকুরটি দেখতে যান। সেখানে তাঁরা পুকুর পাড়ে ফেলে রাখা মাটিতে কালো রঙের বিষ্ণুমূর্তিটি দেখতে পান। এই খবর জানতে পেরে গ্রামের আরও লোকজন সেখানে জড়ো হন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে রাতে রানীনগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসী মূর্তিটি তাঁদের কাছে হস্তান্তর করেন।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, বিষ্ণুমূর্তিটির ওজন ৩৮ কেজি। মূর্তিটি কালো রঙের। তবে এটি কষ্টিপাথরের মূর্তি কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর রানী নগরে ৩৮ কেজি ওজনের বিষ্ণুমূর্তি উদ্ধার

আপডেট সময় ০৪:৪৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১