ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গরল “গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড”

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। বগুড়ায় ধানের গাছ দিয়ে ১০০ বিঘা জুড়ে তৈরি করা হয় ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’। যা গত ৯ মার্চ গিনেজ বুকের স্থানীয় দুই প্রতিনিধি দল ঘুরে যায়।

মঙ্গলবার (১৬ মার্চ) এই প্রতিনিধি দলের তথ্যের ভিত্তিতে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেলো ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’।

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেছেন শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও আহ্বায়ক এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম।

এর আগে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে তৈরি এ চিত্রকর্ম পরিদর্শন দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কামাল উদ্দিন জানান, তারা পুরো চিত্রকর্মটি দেখেন। গিনেজ বুক থেকে যেভাবে বলা হয়েছিল সেভাবেই এটি করা হয়েছে। তাছাড়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ কৃত্রিম কোনো কিছুই নেই। এমনকি জায়গার পরিমাপটিও সঠিক ছিল।

প্রতিনিধিদের পাঠানো রিপোর্টের ভিত্তিতে বঙ্গবন্ধুর জন্মদিনেই একদিন আগেই ১৬ মার্চ গিনেজ বুকে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ স্থান করে নিলো। এটিকে পৃথিবীর সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে ঘোষণা দেয় গিনেজ ওয়ার্ল্ড।

এই ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ চিত্রকর্মটির আয়োতন ১০০ বিঘা অথবা ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। ২০১৯ সালে চীনের ফসলের মাঠে তৈরি চিত্রকর্মের আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ গরল “গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড”

আপডেট সময় ০৮:৩০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১