ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক-শ্রমিকদের বিক্ষোভ

পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি (ছবি সংগৃহিত)

স্টাফ রিপোর্টারঃ  রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাঁদের সরে যেতে বলে। তাঁরা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। একপর্যায়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তি হয়। বেলা ১১টার দিকে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে ধাওয়া দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাঁদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

রাজধানীর তেজগাঁওয়ে পোশাক-শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:২০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১