ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল-হাসান

স্টাফ রিপোর্টারঃ   দুই মেয়ের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। এবার তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান।

সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানিয়েছেন, তিনি ছেলে সন্তানের বাবা হয়েছেন এবং মা-ছেলে দুজনই ‍সুস্থ রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেছেন সাকিবের স্ত্রী শিশির। সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে গেল মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছেন তিনি।

২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব।

এরপর ২০১৫ সালের ৮ নভেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডার। সাকিবের প্রথম মেয়ের নাম আলাইনা হাসান।

ট্যাগস

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল-হাসান

আপডেট সময় ১০:৩২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১