ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ২৯ মার্চ পবিত্র পবিত্র শবেবরাত

স্টাফ রিপোর্টারঃ   দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ১৫ মার্চ রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং ১৬ মার্চ থেকে শাবান মাস শুরু হবে।

ফলে ২৯ মার্চ সোমবার রাতে শবেবরাত পালন হবে।

রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। সে হিসেবে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৩০ মার্চ (মঙ্গলবার)।

শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় রমজান মাস। ‘ভাগ্য রজনী’ খ্যাত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটান।

ট্যাগস

আগামী ২৯ মার্চ পবিত্র পবিত্র শবেবরাত

আপডেট সময় ০১:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১