ঢাকা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আহত মমতাকে আনা হচ্ছে কলকাতায়; চক্রান্তের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেক্সঃ   নন্দীগ্রামে এক মন্দির গিয়ে পায়ে চোট পেয়ে আহত হয়েছেন মমতা ব্যানার্জি। তাকে আনা হচ্ছে কলকাতায়

এই তৃণমূলনেত্রীর অভিযোগ, চক্রান্ত করে তাকে ধাক্কা মেরেছে চার-পাঁচজন।

জানা গেছে, রেয়াপাড়ায় একটি মন্দিরে হরিনাম সংকীর্তন চলছিল, সেখানে গিয়েছিলেন মমতা। সেখান থেকে ফেরার পথে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। অভিযোগ, ৪-৫ জন তাকে ধাক্কা মারে। প্রচণ্ড ভিড় ছিল সেই সময়।

তৃণমূলনেত্রীর চাঞ্চল্যকর অভিযোগ, চক্রান্ত করেই তাকে ধাক্কা মারা হয়েছে। বলেছেন, এটা অবশ্যই চক্রান্ত। ইচ্ছাকৃতভাবে মারা হয়।

মমতা বলেন, চার-পাঁচজন তাকে ঘিরে ধরেন ও তার গাড়ি ঘেষে দাঁড়ান।

মমতা আরও অভিযোগ করেন, সেই সময় এসপি ছিলেন না। ছিল না পুলিশও। এদিকে, এ ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বড়সড় প্রশ্ন উঠল।

সূত্র : এবিপি লাইভ

ট্যাগস

সর্বাধিক পঠিত

আহত মমতাকে আনা হচ্ছে কলকাতায়; চক্রান্তের অভিযোগ

আপডেট সময় ০৮:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১