ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আ.লীগ কার্যালয়ে মনোনয়ন কেনার শেষ দিনে ভিড়

স্টাফ রিপোর্টারঃ  লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনতে আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন প্রত্যািশীরা ভিড় করেছেন।

বুধবার (১০ মার্চ) মনোনয়ন ফরম কেনার শেষদিন হওয়ায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে মনোনয়নপ্রত্যাশী ও তাদের সমর্থকদের পদচারণায় আওয়ামী লীগ কার্যালয় এখন উৎসবমুখর।

গত শুক্রবার (৫ মার্চ) থেকে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু করে আওয়ামী লীগ। এই প্রক্রিয়া শেষ হচ্ছে ১০ মার্চ বিকেল ৫টায়।

পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী রেজুলেশনে প্রস্তাবিত প্রার্থীরাই দলীয় মনোনয়ন ফরম কিনছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার পর প্রার্থী সমর্থনের বিষয়ে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় বসবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। সেখানে প্রার্থী চূড়ান্ত হবে।

গত ৩ মার্চ নির্বাচন কমিশন জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন, ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণ হবে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

আ.লীগ কার্যালয়ে মনোনয়ন কেনার শেষ দিনে ভিড়

আপডেট সময় ০৫:৪৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১