ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হঠাৎ মওদুদের শারীরিক অবস্থার অবনতি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের শারীরিক অবস্থান অবনতি হয়েছে। গতকাল সোমবার তার ফুসফুসে পানি জমে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এতে হঠাৎ করেই তার অবস্থা খারাপের দিকে যায়।

গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি হন মওদুদ আহমেদ। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, তিনি ডা. প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি হন। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিল। পরে কিছুটা সুস্থ হন তিনি। সেখানে দুবার কভিড-১৯ পরিক্ষা করা হয়েছিল এবং প্রতিবারই করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।

গত ৬ জানুয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে হাসপাতালে দেখতে যান। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ১৩ জানুয়ারি সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় তাকে। পরে ২০ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় নেয়া হয় মওদুদকে। এরপর আবারও ২১ জানুয়ারি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়।

পরে গত ১ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অ্যাপোলো হাসপাতাল থেকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মওদুদের সঙ্গে সিঙ্গাপুর যান তার সহধর্মিনী হাসনা জসিমউদদীন মওদুদ আহমেদ। দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তিনি।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

হঠাৎ মওদুদের শারীরিক অবস্থার অবনতি

আপডেট সময় ০৩:৩৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১