ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

ওবায়দুল কাদের আজ দিশেহারা; কাদের মির্জা

ছবিঃ বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা

স্টাফ রিপোর্টারঃ  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘দিশেহারা’ বলে মন্তব্য করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। রবিবার (৭ মার্চ) ঐতিহাসিক ৭ মার্চে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানানোর আগে এ মন্তব্য করেন তিনি।

দিবসটি উপলক্ষে এদিন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে কাদের মির্জার নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভার আয়োজন করেছে। অপর অংশ উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের নেতৃত্বে উপজেলা পরিষদ সংলগ্ন একটি মিলনায়তনে সভা করে।

সংক্ষিপ্ত আলোচনা সভায় কাদের মির্জা বলেন, ‘আমাদের নেতা ওবায়দুল কাদের আজকে দিশেহারা। কিছু ষড়যন্ত্রকারীর খপ্পরে পড়ে তাদের উসকানি ও মদদে এখানে তারা সমাবেশ করছে। অথচ আমাদের দল সমাবেশ বন্ধ করেছে।’

তিনি আরও বলেন, ‘আমার অপরাধ আমি কেন শেখ হাসিনার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করি। এটাই হচ্ছে আমার অপরাধ। উনি বরদাশত করতে পারছেন না। এত বড় সাহস তাকে কে দিছে। আমিতো নেত্রীর সঙ্গে প্রথম থেকে যোগাযোগ করে নির্বাচনও করতেছি, সবকিছু করতেছি। আমি এটা থেকে সরতে পারবো না। আমাদের শেষ ঠিকানা হচ্ছে নেত্রী। আজকে আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

ওবায়দুল কাদের আজ দিশেহারা; কাদের মির্জা

আপডেট সময় ১২:২০:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১