ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হেলিকপ্টার বিধ্বস্তে দুর্ঘটনায় ফরাসি এমপি নিহত

ছবিঃ ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য “অলিভিয়ের ডাসাল্ট”

আন্তর্জাতিক ডেক্সঃ    ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের ডাসাল্ট এক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রবিবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে । অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। তারা দুজন ছাড়া হেলিকপ্টারটিতে আর কেউ ছিলেন না। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে।

ডাসাল্টের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন, ‘এ মৃত্যু দেশের জন্য বড় ক্ষতি।’

ডাসাল্টের বাবা সার্জ ডাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে।

সূত্রঃ বিবিসি ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

হেলিকপ্টার বিধ্বস্তে দুর্ঘটনায় ফরাসি এমপি নিহত

আপডেট সময় ১২:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১