ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় দেড় লাখ শিশুর কণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

স্টাফ রিপোর্টারঃ   বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ খুলনায় এক লাখ ৫০ হাজার ১৫১ জন শিশুর কণ্ঠে রবিবার শোনা যাবে।

শনিবার (৬ মার্চ) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

তিনি বলেন, খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে এবং চাইল্ড ইন্টেগ্রিটি ও শিশু বঙ্গবন্ধু ফোরামের ব্যবস্থাপনায় খুলনার বয়রার সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে হবে শিশু বঙ্গবন্ধু সমাবেশ এবং ৭ মার্চের ভাষণ উপস্থাপন (অনুকৃতি) অনুষ্ঠান।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জুম ওয়েবিনারের মাধ্যমে কলেজ চত্বরে দুপুর ২টায় খুলনা মহানগরী এবং ৯টি উপজেলার এক হাজার ৫০০ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার শিশুরা যুক্ত হবে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি থেকে অন্যূন ১০০ শিশু বঙ্গবন্ধু (ক্ষুদে শিক্ষার্থী) যুক্ত থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, মূল অনুষ্ঠানস্থলে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্বাচিত ১৫১ শিশু এবং একই সঙ্গে পুরো জেলা থেকে জুম ওয়েবিনারে সংযুক্ত এক লাখ ৫০ হাজার শিশু বঙ্গবন্ধুর (ক্ষুদে শিক্ষার্থী) কণ্ঠে ধ্বনিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

খুলনায় দেড় লাখ শিশুর কণ্ঠে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ

আপডেট সময় ০৮:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১