ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি এক মাদরাসা ছাত্রের। নিখোঁজ ছাত্রের নাম মো. আবু সাঈদ (১২)।

সে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের আগ্রাদ্বিগুন বাজারের অগ্রপর বিহারে বাসিন্দা মো. হাফিজ উদ্দিন বাবুর ছেলে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আবু সাঈদের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সকালে আবু সাঈদ ও তার প্রতিবেশী আব্দুল মমিন (১১) দুজন জেলার মহাদেবপুর উপজেলার মাতাজী পয়নারী হাফেজিয়া মাদরাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

তারা ওই মাদরাসার হেফজ শাখার পড়াশুনা করতো। বাস থেকে নেমে মমিন মাদরাসায় গেলেও গামছা, টুপি ও অন্যান্য জিনিস কেনার কথা বলে আবু সাঈদ মাতাজী হাটে যায়।

পরবর্তীতে সে আর মাদরাসায় ফিরে যায়নি। মাদরাসা কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি মো.আজম উদ্দিন মাহমুদ বলেন, মাত্র এ থানায় যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। থানায় খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ১৫ দিন পরও সন্ধান মেলেনি মাদরাসা ছাত্রের

আপডেট সময় ০৭:২৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১