ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জে নিজ ঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যমুনা পাল (৬০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (০৩ মার্চ) রাতের কোনো একসময় পৌর এলাকার বাবুপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) সকালে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যমুনার একমাত্র ছেলে রাজশাহীতে একটি স্বর্ণকারের দোকানে কাজ করে এবং ২০ বছর আগে স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ায় ছেলের স্ত্রী এবং শিশুপুত্রকে নিয়ে শিবগঞ্জ পৌর এলাকার বাবুপাড়া গ্রামের লুলুর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে যমুনা পাল নিজ ঘরে ঘুমাচ্ছিল। রাতের কোনো একসময় কে বা কারা তাকে জবাই করে হত্যা করে।

সকালে তার ঘরের দরজা খোলা অবস্থায় খাটের ওপর রক্তমাখা লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তলব করা হয়।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন আরও জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে একটি জবাই করা লাশ দেখতে পেয়েছেন। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জে নিজ ঘর থেকে গলা কাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১