ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওই বিমানের দুই পাইলটও রয়েছেন।

বিমানটি দক্ষিণ সুদানের জংলেই রাজ্যের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। রাজ্যের গভর্নর এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর এএফপির।

সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে পিয়েরে থেকে উড্ডয়নের পর বিমানটি বিধ্বস্ত হয়।

এতে ওই বাণিজ্যিক বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। বিমানটি রাজধানী জুবা থেকে পিয়েরেতে গিয়েছিল এবং পুনরায় জুবাতে ফিরে আসার উদ্দেশে যাত্রা করেছিল।

বিমান দুর্ঘটনায় ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনার সময় বিমানটিতে ২৪ জন আরোহী ছিল।

এক সংবাদ সম্মেলনে গভর্নর ডেনাই জক চাগর বলেন, সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের এইচকে-৪২৭৪ বিমান বিধ্বস্তের খবর একটি বড় ধাক্কা এবং ভয়াবহ।

তিনি বলেন, দুই পাইলটসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সাউথ সুপ্রিম এয়ারলাইন্সের পরিচালক আয়ি দুয়াং আয়ি বলেন, ওই ফ্লাইটে কতজন আরোহী ছিলেন তা এখনও নিশ্চিত নয়।

তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই বিমানে ১১ জন আরোহী ছিল। এই ঘটনা তদন্তে একটি টিম মোতায়েন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বিমানটি পিয়েরে থেকে ঠিকভাবেই যাত্রা করেছিল এবং এটি ভালোভাবেই অবতরণ করে। কিন্তু বিমানবন্দর থেকে জুবায় ফিরে আসার সময় বিধ্বস্ত হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সুদানে বিমান বিধ্বস্ত হয়ে ১০ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:২৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১