ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কানাডা থেকে দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্লেন

স্টাফ রিপোর্টার: কানাডা থেকে বৃহস্পতিবার (০৪ মার্চ) দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় ড্যাশ-৮-৪০০ মডেলের নতুন প্লেন। মঙ্গলবার (০২ মার্চ) বিমান সূত্র এ তথ্য জানায়।

বিমান সূত্র বলছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮-৪০০ প্লেনের তৃতীয় প্লেনটি ৪ মার্চ দেশে আসছে।

৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস এ উড়োজাহাজ তৈরি করেছে।

এর আগে ড্যাশ-৮-৪০০ মডেলের প্রথম প্লেনটি গত বছরের ২৭ ডিসেম্বর এবং দ্বিতীয় প্লেনটি গত ২৪ ফেব্রুয়ারি দেশে এসে বিমানের বহরে যুক্ত হয়।

বর্তমানে বিমানের বহরে মোট উড়োজাহাজের সংখ্যা ২০টি, এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২১-এ।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

কানাডা থেকে দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন প্লেন

আপডেট সময় ০৫:০০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১