ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের পাইপ পরিবহনকারী ট্রাক্টরের চাপায় তানভীর নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পঞ্চগড় উপজেলা সদরের যতনপুকুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভীর ওই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে। ঘটনার পর ট্রক্টর রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন তাৎক্ষণিক শিশুটির পরিবারকে এক লাখ টাকার নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভারত থেকে তেল আমদানির জন্য পঞ্চগড় সদর উপজেলার ধক্কামারা ইউনিয়নের যতনপুকুরী গ্রামে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের কাজ চলছে।

তিন বছরের শিশু তানভীর বাড়ির সামনে পাইপবোঝাই অবস্থায় দাঁড়ানো ওই ট্রাক্টরের ভেতরে খেলা করছিল।

চালক কোনো কিছু না দেখেই ট্রাক্টর চালু করেন। এ সময় শিশুটি চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সদর উপজেলার ধাক্কামারা ইউপি চেয়ারম্যান মো. আওরঙ্গজেব বলেন, তাহেরুলের বাড়ির সামনেই পাইপবোঝাই ট্রাক্টরটি দাঁড়ানো ছিল।

ট্রাক্টরের ভেতরে শিশুটি খেলছিল তা চালক খেয়াল করেননি। চালক গাড়িটি চালু করার সময় খেয়াল করলেই হয়ত শিশুটি প্রাণে বেঁচে যেত।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পঞ্চগড়ে ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১