ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহীতে লেকের ধার থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজলায় নিখোঁজের ছয়দিন পর  মো. শমসের শেখ (২০) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (০১ মার্চ) সকাল ৮টায় দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে বিদ্যুৎ অফিসের পাশে লেকের ধার থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। শমসের শেখের বাড়ি রাজশাহী মহানগর কোর্ট বাজার এলাকায়। তিনি ওই এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে।পুলিশ জানায়, সকালে ওই লেকে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

লাশের পরনে লুঙ্গি ও শার্ট ছিল। অজ্ঞাত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন প্রেমতলি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

শমসের শেখের ভাই বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে শমসের আর বাড়ি ফেরেনি। খোঁজাখুজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাজশাহী মেট্রোপলিটন কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করি’।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, লাশ আনুমানিক পাঁচ-ছয়দিন আগে পুকুরে ফেলা হয়েছিল বলে ধারণা করছি। শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি মামলা করে তার পরিবার। এই মামলায় তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

পরে তার ব্যাটারিচালিত রিকশাটি উদ্ধার করা হয় রাজশাহী মহানগর ছোট পুকুরিয়া এলাকা থেকে। মামলার তদন্ত চলমান রয়েছে বলেও জানান ওসি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহীতে লেকের ধার থেকে রিকশাচালকের লাশ উদ্ধার

আপডেট সময় ১২:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১