ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি এক বিবৃতিতে জানিয়েছেন যে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং জিজান প্রদেশে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চতুর্থ ড্রোন হামলা চালানো হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুসাইত শহরে।

তবে হুথিদের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র ও বোমাভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে সৌদি।
‘আল একবারিয়া’ টেলিভিশনে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

এসব হামলায় কমপক্ষে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা।

এদিকে চলতি মাসের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যে, ইয়েমেনে সৌদি জোটের লড়াইয়ে তার দেশ সমর্থন দেয়া বন্ধ করে দেবে।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৮:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১