ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ট্রাকচাপায় বজলুর রহমান (৫৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের জালোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, রিকশায় মাল বোঝাই করে পুলেরঘাট থেকে নান্দলার দিকে যাচ্ছিলেন বজলুর। জালোয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার রিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন বজলুর।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার রাতে একই জায়গায় পিকআপের চাপায় শুভ নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়।

ট্যাগস

কিশোরগঞ্জে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ট্রাকচাপায় বজলুর রহমান (৫৫) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের জালোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বজলুর রহমান জেলার পাকুন্দিয়া উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, রিকশায় মাল বোঝাই করে পুলেরঘাট থেকে নান্দলার দিকে যাচ্ছিলেন বজলুর। জালোয়াপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার রিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন বজলুর।

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার রাতে একই জায়গায় পিকআপের চাপায় শুভ নামে এক মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481