ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর বদলগাছীতে সেতু নির্মিত হলেও ভোগান্তিতে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার ছোট যমুনা নদীর দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে ওপর সেতু নির্মিত হলেও সেটি কোনো কাজেই আসছে না। সংযোগ সড়ক না থাকায় সেতুটি নিয়ে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।

জানা গেছে, প্রকল্পের সময় সেতুর সংযোগ সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ দেয়া হয়নি। স্থানীয় সংসদ সদস্য নিজ থেকে প্রয়োজনের তুলনায় কম টাকা দিতে চাওয়ায় জমির মালিকরা তা প্রত্যাখান করেছেন। ফলে জমি জটিলতায় কাজে আসছে না সেতুটি।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, উপজেলার দেউলিয়া (চারমাথা) কাদিবাড়ী ঘাটে প্রায় ৯০ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে পাঁচ কোটি ২১ লাখ ২৭৭ টাকা।

কাজটি করেছেন ‘ইথেন-পিএমপিএল জয়েন ভেঞ্চার’ ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ছয় মাস আগে সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। কিন্তু সেতুর পূর্বপাশে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের (এক বিঘা পাঁচ কাঠা) জমি জটিতলায় সংযোগ সড়কের কাজ থেমে আছে।

সেতুর পূর্বপাশ থেকে দেউলিয়া মোড় পর্যন্ত সরকারি সরু রাস্তা আছে। রাস্তার অনেকটাই বাঁকা। আবার প্রশস্ত করতে রাস্তার দুইপাশে ব্যক্তিমালিকানার পাঁচজনের জমির ওপর পড়বে। সেতু নির্মাণের বরাদ্দ দেয়া হলেও রাস্তা নির্মাণে জমি অধিগ্রহণের কোনো বরাদ্দ রাখা হয়নি।

কোনো বরাদ্দ না থাকায় স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার নিজ থেকে এক বিঘা পাঁচ কাঠা জমির জন্য মালিকদের দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। কিন্তু বাজারমূল্যের চেয়ে তা অনেক কম হওয়ায় জমির মালিকরা তাতে রাজি হননি।

জমির মালিক রিয়াজ উদ্দিন বলেন, ইঞ্জিনিয়ার অফিস থেকে জরিপের সময় সেতু থেকে দেউলিয়া মোড় পর্যন্ত কয়েকজন মালিকের প্রায় এক বিঘা পাঁচ কাঠা জমি পড়েছে।

সেখানে আমারও পাঁচ কাঠা আছে। বর্তমানে জমির মূল্য প্রায় ছয় লাখ টাকা বিঘা। কিন্তু স্থানীয় সংসদ সদস্য সেলিম উদ্দিন তরফদার মোট জমির ওপর দুই লাখ ৪০ হাজার টাকা দিতে চেয়েছেন। আমরা সরকারি মূল্যে জমি দিতে চাই। এ কারণে রাস্তার কাজ বন্ধ রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর বদলগাছীতে সেতু নির্মিত হলেও ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় ০৭:২৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১