ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল Logo বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ক্ষমতা গ্রহণের এক মাসেই বিমান হামলা চালানোর নির্দেশ বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ  ক্ষমতা গ্রহণের এক মাস পরই বিমান হামলা পরিচালনার নির্দেশ দিলেন মার্কিন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মসনদে বসেন বাইডেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করে ক্ষমতায় আসেন এই ডেমোক্র্যাটিক নেতা।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইরান সমর্থিত দুটি মিলিশিয়া গ্রুপের ঘাঁটিতে বিমান হামলার নির্দেশ দিয়েছেন বাইডেন। মার্কিন মসনদে বসার পর যুদ্ধ পরিচালনার জন্য এটিই তার প্রথম নির্দেশ।

জানা গেছে, নির্দেশের পর এরই মধ্যে ইরান সমর্থিত মিলিশিয়া গ্রুপের দুটি ঘাঁটিতে বিমান চালিয়েছে মার্কিন বাহিনী।

প্রতিবেদনে বলা  হয়েছে, গত সপ্তাহে মার্কিন বাহিনীর ওপর রকেট হামলার ঘটনা ঘটে। ওই হামলা ইরান সমর্থিত এই মিলিশিয়া গ্রুপ দুটি চালিয়েছে বলে দাবি মার্কিন বাহিনীর। তবে এর পক্ষে জোরালো কোনও প্রমাণ নেই তাদের।

পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেছেন, এই হামলাগুলো প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশেই হয়েছে। এটি শুধু আমেরিকান ও জোট বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া জানাতে নয়। বরং এই ব্যক্তিদের বিরুদ্ধে চলমান হুমকি মোকাবেলা করার জন্যও কর্তৃপক্ষ এই হামলার অনুমোদন দিয়েছে।

কির্বি বলেন, জোটের শরিকদের-সহ মার্কিন মিত্রদের সাথে পরামর্শ করে বাইডেন এই হামলা পরিচালনার নির্দেশ দিয়েছেন।

সূত্রঃ  খবর সিএনএন’র।

ট্যাগস

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ক্ষমতা গ্রহণের এক মাসেই বিমান হামলা চালানোর নির্দেশ বাইডেনের

আপডেট সময় ০৯:৩৩:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১