ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁয় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোস্তাফিজুর রহমান সোহাগ (৩০) নামে এক চাতাল ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের সাহাপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজুর রহমান বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বাসিন্দা। জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে চাতাল ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান সোহাগ মোটরসাইকেল-যোগে সান্তাহার থেকে নওগাঁ শহরে যাচ্ছিলেন।

পথিমধ্যে সাহাপুর এলাকার মল্লিকা ইনের মূল ফটকের সামনে রাস্তার ওপর একটি ট্রাক বিকল হয়ে পড়ে ছিল। ওই ট্রাকটিকে পাশ কাটাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোস্তাফিজুর মোটরসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আহত অটোরিকশা চালককে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ০১:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১